আগৈলঝাড়া প্রতিনিধিঃ- বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় সরকারি করায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে কবর জিয়ারত করেন বিদ্যালয়ের সভাপতি গিয়াস উদ্দিন মোল্লা, প্রধান শিক্ষক জহিরুল হক, সাবেক শিক্ষক কবি অবিচল মিয়া আঃ মান্নান, সহকারী প্রধান শিক্ষক গোলাম সরোয়ার, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি কেএম আজাদ রহমান, বিদ্যালয়ের সদস্য আশ্রাফ আরী সরদার, শিক্ষক নির্মল ভদ্র, মাওলানা আনোয়ার হোসেন, কাইউম লস্কর, ওসমান গনি, আঃ ছালাম, মাসুদ সরদার, মাওলানা আল-আমিন, আলী হোসেন, প্রুনেন্দু চক্রবর্তী, শাহনাজ পারভিন, নাছরিন নাহার, তাসলিমা বেগম, বিনা কর্মকার, শফিউল বাশার, সাকিল হোসেনসহ শিক্ষক, অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এর আগে বৃহস্পতিবার সকালে সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কৃষক কুলের নয়ন মনি সাবেক মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পুস্পমাল্য এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কৈলাশ চন্দ্র সেনের সমাধিতে পুস্প মাল্য অর্পন করা হয়।
পরে বিদ্যালয়টি সরকারি করণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মন্ত্রী পদমর্যাদায় ভূষিত পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি, বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্’র প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ র্যালী, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি বিতরণ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। আনন্দ র্যালীটি বিদ্যালয় থেকে শুরু করে গৈলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও বিদ্যালয়ে এসে শেষ হয়। র্যালীতে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, মুক্তিযোদ্ধা, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিদ্যালয়ের কর্মচারীসহ উপজেলার সকল স্তরের জনগণের অংশগ্রহণ করেন। পরে বিদ্যালয়ের সভাপতি গিয়াস উদ্দিন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস। এসময় বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সরদার, প্রধান শিক্ষক জহিরুল হক, সরোয়ার হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য ইস্তেয়াকুর রহমান শাহিন, সরোয়ার দাড়িয়া, মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, মতিয়ার সরদার, সাবেক প্রধান শিক্ষক সরদার শাহ আলম, শিক্ষক নির্মল ভদ্র, কাইউম লস্কর, জামাল মুন্সি, মাহমুদ আলম মিঠু, আনোয়ার হোসেন, ব্যবসায়ী সুশান্ত কর্মকার, ছাত্রলীগ নেতা সৌরভ মোল্লা প্রমুখ। এছাড়া এ উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যায় বিদ্যালয় মাঠে কনসার্টের আয়োজন করা হয়।









