২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • গোপালগঞ্জের কোটালীপাড়ায় তারেক রহমানের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ ও সমাবেশ




গোপালগঞ্জের কোটালীপাড়ায় তারেক রহমানের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ ও সমাবেশ

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১০ ২০১৮, ১৯:০০ | 768 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় তারেক জিয়ার ফাঁসির দাবিতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।
বুধবার ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে তারেক রহমানের বিরুদ্ধে ফাঁসির আদেশ না হওয়ার কারণে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাস্তায় নেমে এসে বিক্ষোভ মিছিল করেন। এ সময় ক্ষুব্ধ নেতা-কর্মীরা গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে টায়ার জ্বালিয়ে প্রায় আধা ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন। অবরোধের সময় সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। এ সময় দলীয় নেতা-কর্মীরা নানা ধরনের শ্লোগান ও বক্তব্যের মাধ্যমে তারেক জিয়ার ফাঁসি দাবি করেন।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET