৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




গোপালগঞ্জে পুকুরে দাদি ও নাতির মৃত্যু

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৮ ২০১৮, ১৭:৪৯ | 799 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ :

গোপালগঞ্জে পুকুরে ডুবে দাদি ও নাতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা শহরের চেচানিয়াকান্দিতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন চেচানিয়াকান্দি গ্রামের গোপাল বৈদ্যের স্ত্রী সুভাষিণী বৈদ্য (৫০) ও নিহত সুভাষিণীর ছেলে আনন্দ বৈদের ছেলে চমক বৈদ্য (৪)।
এলাকাবাসী জানায়, নাতি চমক বৈদ্যকে নিয়ে দাদি সুভাষিণী বৈদ্য বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এ সময় চোখের আড়ালে নাতি পুকুরে পড়ে গেলে পানিতে ডুবে যায়। পরে নাতিকে উদ্ধারে দাদিও পানিতে ঝাঁপ দিলে তিনিও ডুবে যান।
পরে এলাকাবাসী প্রথমে দাদি ও পরে নাতিকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। একসাথে দাদি ও নাতির মৃত্যু হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার নাজমুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET