১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • গোপালগঞ্জে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে কওমী মাদ্রাসা ছাত্রদের র‌্যালী ও সমাবেশ




গোপালগঞ্জে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে কওমী মাদ্রাসা ছাত্রদের র‌্যালী ও সমাবেশ

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২০ ২০১৮, ১৬:১৯ | 775 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ :

গোপালগঞ্জে কওমী মাদরাসা সনদের স্বীকৃতি বিল জাতীয় সংসদে পাশ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ র‌্যালী ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গোপালগঞ্জের বঙ্গবন্ধু সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কওমী মাদরাসা শিক্ষাবোর্ড, গরহরডাঙ্গা, টুঙ্গিপাড়া, বাংলাদেশের চেয়ারম্যান ও গরহরডাঙ্গা মাদরাসার মহাপরিচালক আলাম্মা মাওলানা মুফতি রুহুল আমীনের পক্ষ থেকে এ আয়োজন করা হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা সামচুৃল হক, মুফতি মাওলানা আব্দুর রউফ, হাফেজ মাওলানা মোরতুজা আহমেদ প্রমূখ। এর আগে শহরে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে। এ সময় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে তারা নানা রকম শ্লোগানে রাজপথ মুখোরিত করে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET