১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • গোপালগঞ্জে ১২০০ মন্ডপে চলছে শারদীয় দুর্গোৎসব : ঢাক-ঢোল আর উলুধ্বনিতে মুখরিত পূজা মন্ডপ




গোপালগঞ্জে ১২০০ মন্ডপে চলছে শারদীয় দুর্গোৎসব : ঢাক-ঢোল আর উলুধ্বনিতে মুখরিত পূজা মন্ডপ

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৬ ২০১৮, ১৪:৪০ | 733 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম শিমুল খান, গোপালগঞ্জ :

দেবী বোধনের মধ্য দিয়ে দেশের অন্যান্য স্থানের মতো গোপালগঞ্জেও চলছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা।
সোমবার ষষ্ঠীপূজার মধ্যদিয়ে পাঁচ দিনব্যাপী এই দুর্গোৎসব শুরু হয়েছে। এ বছর জেলার ৫টি উপজেলায় এক হাজার একশ ৮৩টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে জেলাব্যাপী চলছে উৎসবের আমেজ। প্রতিটি মন্ডপ রঙিন আলোয় আলোকিত করা ছাড়াও আশপাশ এলাকা ও সড়কে রঙ বে-রঙের আলোতে আলোকসজ্জা করা হয়েছে। দুর্গোৎসব শান্তিপূর্ণ করতে পুলিশ ও মন্দির কমিটির পক্ষ থেকে পুলিশ আনসার ও স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। মঙ্গলবার অনুষ্ঠিত হবে সপ্তমী পূজা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি অসিত কুমার মল্লিক জানান, এ বছর ১১০০ তিরাশি মন্ডপে দুর্গোৎসব হচ্ছে। উৎসবকে শান্তিপুর্ন ভাবে উদযাপন করতে প্রশাসনের পাশাপাশি প্রতিটি মন্ডপের নিজস্ব স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছে। এ ছাড়াও গুরুত্বপূর্ণ মন্দির গুলোর তালিকা করে সেখানে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত গোপালগঞ্জে পূজার পরিবেশ স্বাভাবিক রয়েছে।
পুলিশ সুপার মো: সাইদুর রহমান খান বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গোৎসবের সময় জেলাব্যাপী সর্তক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বছর প্রতিটি মন্ডপে পুলিশ ও আয়োজকদের পক্ষ থেকে নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET