২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী নিহত

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২১ ২০১৯, ২২:০১ | 890 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মিহির আহমদ (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে গোলাপগঞ্জ পৌর এলাকার রাঙাডহর বাজারস্থ বাদশা মিয়ার মসজিদের সামনে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত মিহির আহমদের বাড়ি বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওইদিন বিকেলে মিহির আহমদ মটরসাইকেলযোগে ঢাকাদক্ষিণ বাজার থেকে চারখাই বাড়িতে যাওয়ার পথে রাঙাডহর বাজারস্থ বাদশা মিয়ার মসজিদের সামনে আসামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছ ও একটি বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে মিহির আহমদ গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি আমি অবগত নই, খোঁজ নিয়ে দেখছি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET