৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • গৌরনদীতে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক




গৌরনদীতে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২২ ২০১৮, ১৮:২৮ | 725 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গৌরনদী প্রতিনিধি
গৌরনদীতে তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী মোঃ ফরিদ সরদার (২৫)’কে ইয়াবা ও দেশীয় ধারালো অস্ত্রসহ আটক করেছে বরিশাল র‌্যাব-৮ এর একটি বিশেষ আভিযানিক দল। গত শুক্রবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত ফরিদ একই এলাকার হবিজ সরদারের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরদী গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে মাদক ব্যবসায়ী মোঃ ফরিদ সরদারকে দুই হাজার দশ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ওয়ানশুটার গান ও দুটি দেশীয় ধারালো অস্ত্র (চাকু)সহ আটক করা হয়।

আরও জানা যায়, দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হতে ইয়াবা ট্যাবলেট এর চালান সংগ্রহ করে গৌরনদী উপজেলা সহ আশেপাশের এলাকায় বিক্রয় করে আসছে আটককৃত ফরিদ। এ বিষয়ে আসামীর বিরুদ্ধে র‌্যাবের সিপিএসসি’র ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে গৌরনদী মডেল থানায় অস্ত্র ও মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET