খোকন হাওলাদার, গৌরনদী(বরিশাল) প্রতিনিধি ||
বরিশাল জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে নিরাপদ সড়ক নিশ্চিত করতে শনিবার সকাল ১০টায় গৌরনদীতে জনসতেনতা মূলক কর্মশালায় অনুষ্ঠিত হয়। গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে স্কুলের প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন, অতিরিক্ত পুলিশ সুপার গৌরনদী সার্কেল মোঃ আঃ রব হাওলাদার, বরিশাল বিআরটি সার্কেলের সহকারী পরিচালক মোঃ শাহ আলম, বরিশাল জেলা বাস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আফতাফ হোসেন, গৌরনদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইটএম জয়নাল আবেদ্দীন, পৌর আওয়ামীলীগের সভাপতি মিয়া মনির হোসেন, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া। বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মুনিরুল ইসলাম মুনির, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আফজাল হোসেন।









