২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




গৌরনদীতে পাঁচ শ’ মণ জাটকা ইলিশ জব্দ, আটক ১

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ২৪ ২০১৯, ১৯:২৪ | 777 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর ইল্লা বাসস্ট্যান্ড এলাকা থেকে পিকআপ ভর্তি প্রায় ৫ শ’ মণ জাটকা ইলিশ জব্দ করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় মো. জুয়েল নামে এক পিকআপ চালককে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার ভোরে গৌরনদী মডেল থানা পুলিশ ৫ শ’ মণ জাটকা ইলিশসহ তাকে আটক করে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার জানান, পটুয়াখালী থেকে জাটকা ইলিশ বোঝাই করে বিক্রির জন্য ফরিদপুরের ভাঙ্গাতে আনা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ইল্লা গাইনেরপাড় মাদ্রাসার সামনে চেকপোস্ট বসায়। এ সময় একটি পিকআপ ভানে তল্লাশী চালিয়ে প্রায় পাঁচ শ’ মণ জাটকা ইলিশ জব্দ এবং  চালককে আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত জাটকা ইলিশ নগরীর বিভিন্ন এতিমখানা ও বৃদ্ধাশ্রমে বিতরণ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET