১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • গৌরনদীর চাঞ্চল্যকর মাদক মামলার আসামী ও ফেন্সিডিল সংগ্রহকারী গ্রেফতার




গৌরনদীর চাঞ্চল্যকর মাদক মামলার আসামী ও ফেন্সিডিল সংগ্রহকারী গ্রেফতার

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২০ ২০১৮, ১৮:৩৭ | 724 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খোকন হাওলাদার, গৌরনদী(বরিশাল)প্রতিনিধিঃ

বর্তমানে অসাধু মাদক ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে দেশী/বিদেশী মাদকদ্রব্য সংগ্রহ করে বরিশাল জেলার গৌরনদী থানাসহ দেশের বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব গোয়েন্দা তৎপরতা ও অপারেশন চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, বরিশাল, সিপিএসসি ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গত ১৫ জুলাই ২০১৮ তারিখ বরিশাল জেলার গৌরনদী থানা এলাকা থেকে ৮৬৪ বোতল ফেন্সিডিলসহ ০২(দুই) জন মাদক ব্যবসায়ীকে পিকআপ ভ্যানসহ আটক করে বরিশাল জেলার গৌরনদী থানায় হস্তান্তর করে।

উক্ত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তাদের মাদক ব্যবসার মূল হোতা ও সীমান্তে ফেন্সিডিল সংগ্রহকারী হিসেবে মোঃ সাগর হোসেন(৪১), পিতাঃ মোঃ সিরাজুল মোল্লাহ, সাংঃ কনেজপুর, থানাঃ সদর, জেলাঃ ঝিনাইদহ প্রধান বলে জানায়। গোপন সংবাদের ভিত্তিতে ১৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় সময় র‌্যাব-৮ এর একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে ঝিনাইদহ জেলার সদর থানা এলাকা থেকে তাকে আটক করে।

আটককৃত সাগর স্বীকার করে যে, সে মাদক এর গডফাদার হিসেবে দীর্ঘদিন যাবৎ যশোর, ঝিনাইদহ থেকে শুরু করে বরিশাল সহ দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জেলায় অভিনব ভাবে মাদক সরবরাহ করে আসছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET