নজরুল ইসলাম চৌধুরীঃ
বুধবার (১০ আগস্ট) বহুল প্রত্যাশিত ২১ আগস্ট গ্রেনেড হামলার রায় ১৪ বছর ১ মাস ২০ দিন পর ঘোষণা হয়েছে। গ্রেনেড হামলার রায় ঘোষণা ও সরকারের উন্নয়ন কাজের প্রশংসা জানাতে ছাগলনাইয়া পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি এম মোস্তফার নেতৃত্বে বুধবার এ রায় ঘোষণা করার পর বেলা ১২ টার পর পৌর শহরে আনন্দ মিছিল বের করা হয়।
আনন্দ মিছিলটি ছাগলনাইয়া পৌরসভার ফটক থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে। মিছিল শেষে জমদ্দার বাজারের জিরো পয়েন্টে বক্তব্য রাখেন আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এসময় পৌর মেয়র এম মোস্তফা, উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার, পৌর আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক নুরুল হক, সাবেক ইউপি মেম্বার এরশাদ উল্যাহ সহ আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আ’লীগের জনসভায় গ্রেনেড হামলায় ২৪ জন নিহত ও আহত হয় কয়েক শতাধিক নেতাকর্মী।
Please follow and like us:









