৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • ঘোপালে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচার ও প্রচারণা গণসংযোগ করেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা নুরুল ইমরান মজুমদার মিশু




ঘোপালে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচার ও প্রচারণা গণসংযোগ করেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা নুরুল ইমরান মজুমদার মিশু

এম দেলোয়ার হোসেন, ছাগলনাইয়া,ফেনী করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১২ ২০২৫, ২১:২৫ | 710 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বুধবার (১২ নভেম্বর) দিনভর ফেনী-১ আসনের ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের বিভিন্ন স্থানে খালেদা জিয়ার পক্ষে সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা নুরুল ইমরান মজুমদার মিশুর নেতৃত্বে নির্বাচনী
প্রচার প্রচারণা করা হয়। এসময় ঘোপাল ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন।  এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক নুরুল ইমরান মজুমদার মিশু বলেন, বেগম খালেদা আজ গণতন্ত্রের প্রতীকে পরিণত হয়েছেন। দেশের ভবিষ্যৎ নিরর্ধারনে ভোট প্রদান করার ক্ষমতা আজ জনগণের হাতে। আসুন বাংলাদেশের ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়া কে ধানের শীষ প্রতীক ভোট দিয়ে দেশ গড়ি। নুরুল ইমরান মজুমদার মিশু আরো বলেন, অতীতে বেগম খালেদা জিয়া আমাদের এই সংসদীয় আসনে বারবার নির্বাচিত হয়ে আমাদের অঙ্গনে যে উন্নয়ন কাজ পরিচালিত করেছেন সে ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমাদের অবশ্যই কর্তব্য দেশনেত্রী কে বিপুল ভোটে নির্বাচিত করা। মিশু আরো বলেন, অতীতের মতো এবারও উপজেলা বিএনপির আহবায়ক নুর আহাম্মদ মজুমদারের নেতৃত্বে আমরা ফেনী -১ আসনের সকল জনগণ বেগম খালেদা জিয়াকে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার জন্য সকল পদক্ষেপে এক থাকবো। তিনি বলেন,  বিএনপি ক্ষমতায় আসলে ফেনী হবে ব‍্যবসায়ীক অঙ্চল।  ছাগলনাইয়ার ব‍্যবসীয়দের  স্বাথ্ রক্ষায় বিএনপি সবসময় কাজ করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফায় অর্থনীতিকে সমৃদ্ধ করতে ও নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে ছাগলনাইয়াকে ব‍্যবসার জন‍্য সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করতে ব‍্যবসায়ীদের নিয়ে পরিকল্পনা করে কাজ করবেন। তারেক রহমানের নেতৃত্বে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে ইউনিয়নের অন্তর্গত সকল কৃষি জমিকে উন্নত চাষাবাদ প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ উৎপাদনশীলতার পর্যায়ে নিয়ে যাবে। মিশু বলেন, আপনারা এখানে যে অবৈধ দখলের শিকার হয়েছেন আপনাদের কৃষি জমি হারিয়েছেন তার প্রতিকার আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ। এইখানে জোরপূর্বক যেই শিল্পকারখানা স্থাপন করা হয়েছে তার ফলশ্রুতিতে আপনারা যে পানি শূন্যতার ভুগছেন এবং অপরিকল্পিত স্থাপনা এবং অবৈধ ভরাটের কারণে  নিকট অতীতে বন্যাকবলিত হয়েছেন এবং বন্যায় অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়েছেন তা নিরশনে আমরা কার্যকর ভূমিকা রাখব ইনশাল্লাহ।এছাড়া এখানকার বালু মহল কেন্দ্রিক অপরাধের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করব এবং ন্যায়বিচার নিশ্চিত করব।
 আমরা বেগম খালেদা জিয়াকে নির্বাচিত করে আনতে পারলে ঐতিহ্যবাহী মুহুরীগঞ্জ বাজারে একটি আধুনিক এবং উন্নত বাজার ব্যবস্থাপনা গড়ে তোলার চেষ্টা করব। এছাড়া আমাদের যুব সমাজ ধ্বংসকারী যে মাদকের সাম্রাজ্য বিস্তৃত হয়েছে তা আমরা নিয়ন্ত্রণে কাজ করবো। এই ইউনিয়নের অন্তর্গত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন করে তারেক রহমান ঘোষিত কর্মসংস্থানের ব্যবস্থা করবেন।  ইউনিয়নের অন্তর্গত সকল দরিদ্র মানুষের জন্য সামাজিক সুরক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষার গুণগত মান উন্নয়ন করে কর্মসংস্থানের ব্যবস্থা করবো। তিনি বলেন, আমরা দেশনেত্রীর জন্য অতীতের ন্যায় সকল ভেদাভেদ অনৈক্য ভূলে উপজেলার নেতৃত্বে সাথে সহয়োগী হয়ে বেগম খালেদা জিয়াকে ফেনী -১ আসন উপহার দিতে চাই। যা হবে বাংলাদেশের টেকসই উন্নয়ন শান্তি, ও সমৃদ্ধির মডেল  অথনৈতিক ন‍্যার বিচার প্রতিষ্ঠা র মাধ্যমে আমরা ছাগলনাইয়া বাসী ভোটের সন্মান রক্ষা করতে চাই।
এ সময় গণসংযোগে উপস্থিত ছিলেন, ঘোপাল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কবির আহাম্মদ ,ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মানিক , সদস্য রাব্বানী মেম্বার ,ডা. এজাহার  কামাল , গুলজার ,দিদারুল আলম , নুর ইসলাম, মো নুরুল আলম , আনোয়ারুল আলম মিলন , ওয়াড বি এন পি র নেতৃবৃন্দ॥ এছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সিরাজুল ইসলাম ভূট্টো , ইউনিয়ন যুবদলের হারুন , রায়হান , উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেইন নয়ন, জেলা সেচ্ছাসেবক দলের সহ- মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম রাসেল , জেলা সেচ্ছাসেবক দলের সহ- মৎস্য বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন পাটোয়ারী, জসিম,সংগঠক মিজান , মাওলা ,শাহাদাত,ফয়সাল , দিদার, বেলাল , সেলিম , রেজাউল, স্বপন , মোজাম্মেল হক, ফনি, ছাত্রদল ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক পারভেজ , ছাত্রদলের নেতা শাহাদাত, রাকিব , আসিফ , কাইয়ুম, নাদিম ,আরিফ, মজুর,রফিক,ছাগলনাইয়া সাইবার সেলের  ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিদ, সমিতি বাজার নতুন মুহুরী গজ্ঞ, পুরাতন  মুহুরী গজ্ঞ, ব‍্যবসাযী নেতৃবৃন্দ॥ ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি বোরহান মোল্লা, ফেনী জেলা ছাত্রদলের তথ‍্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জেবল হক পোদ্দার ,সদস্য শাহাদাত প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET