১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চাঁদপুরগামী বোগদাদিয়া ও ঢাকাগামী মানিক লঞ্চের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ : নিখোঁজ ১৫ যাত্রী




চাঁদপুরগামী বোগদাদিয়া ও ঢাকাগামী মানিক লঞ্চের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ : নিখোঁজ ১৫ যাত্রী

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ০৭ ২০১৯, ২২:৩৯ | 862 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নারায়ণগঞ্জের সীমানাধীন চরকিশোরগঞ্জ এলাকার মেঘনা নদীতে ঢাকা থেকে চাঁদপুরগামী বোগদাদিয়া-১৩ ও শরীয়তপুর থেকে ঢাকাগামী মানিক-৪ লঞ্চের মুখোমুখি সংঘর্ষে হুমায়ন বন্দুকছি নামে এক যাত্রী নিহত হয়েছেন।
এ ঘটনায় ১৫ যাত্রী নিখোঁজ রয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত হুমায়ন বন্দুকছি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর এলাকার আব্দুল হাই বন্দুকছির ছেলে।
নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোস্তাফিক জানান, আনুমানিক রাত ১টার দিকে নারায়ণগঞ্জ অংশের মেঘনা নদীতে দুটি লঞ্চের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় এক যাত্রী নিহত হন এবং ১৫ জন যাত্রী নিখোঁজ বলে শুনেছি। ঘটনাস্থলে কুয়াশা কেটে গেলে নৌপুলিশ সদস্যরা উদ্ধার অভিযানে যাবেন। ঘটনার পর দ্রুত দুটি লঞ্চ নিজ নিজ গন্তব্যে চলে যাওয়ায় আটক করা যায়নি বলেও তিনি জানান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET