১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • চাঁদপুরে পদ্মা-মেঘনায় দু’মাস ইলিশসহ সকল মাছ আহরণ নিষিদ্ধ




চাঁদপুরে পদ্মা-মেঘনায় দু’মাস ইলিশসহ সকল মাছ আহরণ নিষিদ্ধ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৯ ২০২০, ২২:২৮ | 817 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাটকা সংরক্ষণ কর্মসূচি বাস্তবায়নে চাঁদপুর জেলার ৪ উপজেলার পদ্মা-মেঘনা নদীর ৯০ কিলোমিটার এলাকায় (১ মার্চ রাত ১২ টা ১ মিনিট থেকে ৩০ এপ্রিল রাত ১২ টা পর্যন্ত) দুই মাস ইলিশসহ সকল ধরণের মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার।
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৯০ কিলোমিটার এলাকা অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে।
অভয়াশ্রম চলাকালীন সময়ে কোন জেলে মাছ আহরণ, মওজুদ, পরিবহন, ক্রয়-বিক্রয়, সরবরাহকরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। সরকার ঘোষিত এই মৎস্য আইন অমান্য করলে জেল ও জরিমাণার বিধান রয়েছে।
চাঁদপুর জেলার মতলব উত্তর, মতলব দক্ষিণ, চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় জাটকা রক্ষায় স্ব স্ব উপজেলায় টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এর পূর্বে জেলা পর্যায়েও টাস্কফোর্স কমিটির সভায় জাটকা সংরক্ষণের বিষয়ে কঠোর সিদ্ধান্ত গৃহীত হয়।
চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশিদ বলেন,এ বছর আমরা সকল সংস্থা একসাথে নদীতে অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি। সদর উপজেলা এলাকার আলু বাজার ও হরিণা নৌ-পুলিশ ফাঁড়িও আমাদের সাথে কাজ করবে। জাটকা রক্ষায় দিন ও রাতে টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET