মতলব চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজা প্রাপ্ত আসামী হেলাল উদ্দিন বকাউলকে আটক করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ।
সোমবার (৯ ডিসেম্বর) পুলিশ উপজেলার উত্তর উপাদী গ্রাম থেকে তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করে।
পুলিশ জানায়, মতলব পৌরসভার নবকলস এলাকার মোখলেছুর রহমান মোল্লাকে ২০১৬ সালে ১৫ লক্ষ টাকার একটি চেক প্রদান করেন উপাদী উত্তর ইউনিয়ন যুবলীগের আহবায়ক হেলাল উদ্দিন বকাউকে। পবর্তীতে উক্ত চেক ব্যাংকে জমা দিলে উল্ল্যেখিত হিসাবে টাকা না থাকায় চেকটি প্রত্যাক্ষাণ হয়।
এ ঘটনায় পাওনাদার মোখলেছুর রহমান একই বছর চাঁদপুর আদালতে একটি চেক জালিয়াতির মামলা করেন। আদালত তাকে এক বছরের সাজা প্রদান করেন।
Please follow and like us:









