৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • শিক্ষা
  • চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে ফের শাহবাগে অবস্থান




চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে ফের শাহবাগে অবস্থান

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ২০ ২০১৮, ১৪:৫৯ | 840 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নয়া আলো ডেস্কঃ- সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে ফের রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (২০ অক্টোবর) বেলা ১১টায় আন্দোলনকারীরা বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ ব্যানারে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেয়। পরে তারা একটি বিক্ষোভ মিছিলসহ শাহবাগ থেকে প্রেসক্লাবে যায়। সেখান থেকে ঘুরে আবারও শাহবাগ মোড়ে এসে বসে পড়ে। এ সময় অনেককে কাফনের কাপড় পরে রাস্তায় শুয়ে থেকে প্রতিবাদ জানাতে দেখা গেছে।

আন্দোলনকারীদের প্রত্যেকের হাতে ‘চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ চাই’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

এ বিষয়ে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের আহ্বায়ক সঞ্জয় দাশ বলেন, আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি হিসাবে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান করছি। দাবি আদায় না হওয়া পযর্ন্ত আন্দোলন চলবে।

তিনি বলেন, বিশ্বের ১৬২টি দেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ এর বেশি। এমন দাবিতে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে গত ১৪ অক্টোবর আন্দোলনের নামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা।

সঞ্জয় দাশ বলেন, আমরা দীর্ঘ ছয় বছর ধরে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়ে আসছি। সম্পূর্ণ অহিংস পদ্ধতিতে আমাদের এই দাবি বাস্তবায়নে আন্দোলন করছি। আমরা ইতোমধ্যেই রাষ্ট্রপতির সঙ্গে এই দাবি নিয়ে দেখা করেছি। আমাদের দৃঢ় বিশ্বাস বর্তমান সরকার অতি শিগগির আমাদের এই দাবি মেনে নিয়ে আবারও প্রমাণ করে দেবে- দেশে এখনো অহিংস পদ্ধতিতে দাবি আদায় করা সম্ভব।

 

সূূূূত্রঃpbd.news

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET