ঘটনাস্থল থেকে ফিরে, শাহাদাৎ হোসেন লাভলু, চুয়াডাঙ্গা প্রতিনিধি:-
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা- রুইতনপুর সড়কে মোটরসাইকেল পাখিভ্যান মুখোমুখি সংর্ঘষে আহত হয়েছে তিনজন।
ঘটনাটি ঘটেছে, আজ মঙ্গলবার বেলা ১০ টার দিকে, চিৎলা থেকে ছেড়ে আসা মোটরসাইকেল আরোহী ও রুইতনপুর বাজার থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা পাখিভ্যান। চিৎলা- রুইতনপুর মাঝ পথে পৌঁছালে তাদের মুখোমুখি সংর্ঘষ ঘটে। এতে তিন জন আহত হয়।
আহতরা মোটরসাইকেল চালক চিৎলা গ্রামের মৃত আজিমউদ্দীন মোল্লার ছেলে আব্দুল্লাহ মোল্লা (৬৫) পাখিভ্যান চালক মৃত হারন মন্ডলের ছেলে শাহাদাৎ মন্ডল (৫০), ও যাত্রী একই গ্রামের ভিকু মন্ডলের ছেলে কাওসার আলী মন্ডল।
স্থানিয়রা তাদের উদ্ধার করে অ্যামব্রোস যোগে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।









