১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • চুয়াডাঙ্গার জীবননগরের মাদক সেবনের প্রতিবাদে পিটিয়ে জখম করেছে থানায় টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ




চুয়াডাঙ্গার জীবননগরের মাদক সেবনের প্রতিবাদে পিটিয়ে জখম করেছে থানায় টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২০ ২০১৮, ১৬:২০ | 776 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শাহাদাৎ হোসেন লাভলু, চুয়াডাঙ্গা প্রতিনিধি:-

জীবননগর পৌর এলাকার পুরাতন লক্ষীপুরে মাদক সেবনের প্রতিবাদ করায় বুধবারে এক ব্যক্তিকে পিটিয়ে মারাত্নক জখম করে কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মাতাল বাবুল ও তার সঙ্গীদের বিরুদ্ধে।

এ ব্যাপারে জীবননগর থানায় লিখিত অভিযোগ করেছেন আহত সামসুল হক ফনা। আহত ব্যক্তি জীবননগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত সামসুল হক ফনা জানান,গত সোমবার রাতে পুরাতন লক্ষীপুর গ্রামে বাবুলের ছেলে জনি ও আইজেলের ছেলে ছের আলী মাদক সেবন করে আমার বাড়ির সামনে গিয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মাতলামি করছিলো। আমি বাড়ি থেকে বের হয়ে প্রতিবাদ করায় আমার উপর চড়াও হয়ে আমাকে কিল ঘুষি মারতে থাকে এমন সময় জীবননগর থানার পুলিশের একটি টহল টিম ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় লোকজনকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করে জনিকে আটক করে থানায় নিয়ে যায়।

তাদের সন্দেহ আমি পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছি। তারই জের ধরে বুধবার সকালে আমি বাজারে যাওয়ার সময় মৃত চাঁনদালির ছেলে বাবুল (৪৮) ও তার দুই ছেলে জনি (২০), রনি (১৮) এবং একই পাড়ার আইজেলের ছেলে ছের আলী (২৮) আমার পথরোধ করে কাঠের বাটাম দিয়ে পিটিয়ে ও ইট দিয়ে মাথায় আঘাত করে আমাকে মারাত্নক জখম করে আমার কাছে থাকা নগদ ২০হাজার টাকা ছিনিয়ে নেয়। আমার আত্মচিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে আমাকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।

এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়ার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি কল রিসিভ না করায় তার মতামত নেওয়া সম্ভব হয়নি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET