চুয়াডাঙ্গা প্রতিনিধি :-
চুয়াডাঙ্গার কুশোডাঙ্গা গ্রামে বহিরাগত বসবাসকারী আলোচিত মালা নামের এক মহিলার বিরুদ্ধে দেহব্যবসা করার অভিযোগ তুলেছে গ্রামবাসী।
জানা গেছে,চুয়াডাঙ্গা জেলা সদরের পদ্মবিলা ইউনিয়নের তাহাজউদ্দিন শাহর বাড়িতে আস্তানা করে বসবাস করছে এ সুযোগে গোপনে চালিয়ে আসছে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা।
মঙ্গলবার ভর দুপুরে মালার স্বামী বাড়িতে না থাকায় পরপুরুষ ঘরে তুলে রঙ্গলীলা করার সময় জনতার হাতে ধরা পড়ে। ধরা পড়া ব্যক্তিকে উত্তমমধ্যাম দেয়ার আগেই পালিয়ে যায়। গ্রামের লোকজন মালার এই নোংরামি করার কারনে অতিষ্ঠ হয়ে উঠেছে। যুব সমাজ হুমড়ি খেয়ে পড়ছে। বিষয়টির প্রতি চুয়াডাঙ্গা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।









