ঘটনাস্থল থেকে ফিরে, শাহাদাৎ হোসেন লাভলু, চুয়াডাঙ্গা প্রতিনিধি:-
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কর্মীসমাবেশ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
ভাংবাড়িয়া ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড ভোগাইল বগাদী মাধ্যমিক বিদ্যালয়ে আজ রোববার বিকাল ৫ টার দিকে আলোচনাসভা ও কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপ্রতিত্ব করেন আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ ওলিউর রহমান, প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক,বিশিষ্ট সমাজ সেবক ও ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান কাওসার আহমেদ বাবলু।
বিশেষ অতিথি ছিলেন ভোগাইল বগাদী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপ্রতি হাফিজুর রহমান মিয়া, ইউনিয়ন কৃষক লীগের সভাপ্রতি একরামুল হক বুড়ো, ইউনিয়ন যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপ্রতি কামাল হোসেন, আরিফুল ইসলাম, ইউপি সদস্য শেখ জাফর আলী, মনোয়ার হোসেন মনা, গিয়াস উদ্দীন মালিথা, সাজেদুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন আজিজুল হক, মোকাদেস হোসেন, হাসিবুল ইসলাম, মুজাম আলী, রবিউল ফকির, ইলিয়াস হোসেন,সুবান মালিথা, এনামুল হক, কাবিল হোসেন, জালাল উদ্দীন। ছাত্রলীগ নেতা আরিফ আহমেদ প্রিন্স, বিপ্লব বিশ্বাস, বাপ্পি হোসেন, রুবেল হোসেন, রানা আহমেদ,সবুজ আহমেদ, হাসান আলী, শিমুল মিয়া, দুলাল হোসেন প্রমুখ









