১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • চুয়াডাঙ্গায় জেলা শুমারী জরিপ কমিটির সভা অনুষ্ঠিত: ২৭ সেপ্টেম্বর থেকে শুমারী শুরু




চুয়াডাঙ্গায় জেলা শুমারী জরিপ কমিটির সভা অনুষ্ঠিত: ২৭ সেপ্টেম্বর থেকে শুমারী শুরু

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২১ ২০১৮, ১২:০০ | 732 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শাহাদাৎ হোসেন লাভলু, চুয়াডাঙ্গা প্রতিনিধি :- চুয়াডাঙ্গায় জেলা শুমারী জরিপ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। খানা তথ্য ভান্ডার শুমারী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৬ অক্টোবর পর্যন্ত চলবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গা জেলা শুমারী জরিপ কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। সভায় বিষয়বস্তু উপস্থাপন করেন চুয়াডাঙ্গা জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক আতিকুর রহমান চৌধুরি।

এসময়ে, উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ নওরোজ মোহাম্মদ সাঈদ, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরি জিপু ও সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল।

সভায় সভাপতি জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, ‘খানা’ জরিপে দলমত নির্বিশেষে সকলকে সঠিক তথ্য দিতে হবে। কেউ যেনো ভুর তথ্য না দিই। এ ক্ষেত্রে আমাদের নিজেদের ঠিক থাকতে হবে। শুমারীতে জনপ্রতিনিধিদের সহযোগীতা বেশী প্রয়োজন’।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET