ঘটনাস্থল থেকে ফিরে, শাহাদাৎ হোসেন লাভলু, চুয়াডাঙ্গা:-
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আইলহাস বাজারে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান সম্পূর্ণ হয়েছে।
আজ শনিবার বেলা ২ টার দিকে আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের বাজারে র ্যারি করে বাজারের মেন,মেন সড়ক প্রদক্ষণ করে, বাজারে পাশে সড়কের বন-ঝোড় কেটে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালান চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ।
এসময়ে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফখরুল আলম খান, আইলহাস ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক প্রমুখ।









