১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী কার্যালয় উদ্বোধন




চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী কার্যালয় উদ্বোধন

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৫ ২০২৫, ২১:০০ | 674 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের নালঘর বাজারে ডা. সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের এর পক্ষে ও দাঁড়ি পাল্লার সমর্থনে শ্রীপুর ইউনিয়ন জামায়তের ইসলামীর উদ্যোগে নির্বাচনী অফিস উদ্বোধন ও স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে আমির এডভোকেট মোহাম্মদ শাহজাহান।
শুক্রবার (৫ডিসেম্বর) সন্ধ্যায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা  নূরের জামান খোকনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারী ইকবাল হোসেন সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মুহাম্মদ বেলাল হোসাইন, গোমতি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মুজিবুর রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন রনি, শ্রীপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির মাওলানা আবুল হাশেম, জামায়াত নেতা মনির হোসেন, মাস্টার নুরুল আমিন মজুমদার, হাফেজ আবদুল রশিদ, মোঃ জাহাঙ্গীর হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে নালঘর জামায়াতের নির্বাচনী কার্যালয় থেকে স্বাগত মিছিল শুরু নালঘর বাজারের সড়ক প্রদক্ষিণ করে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET