চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজারে দ্রুতগামী গাড়ির ধাক্কায় আতর ইসলাম মজুমদার(৭৪) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সলাকান্দি গ্রামের মরহুম লালু মিয়া মজুমদারের পুত্র। বাদ এশা নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আবুল হোসেন জানান, লাশটি উদ্ধার ও সুরতহাল শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Please follow and like us:









