১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • চৌদ্দগ্রামে ডাকাতি করতে গিয়ে হাতেনাতে চিহ্নিত ডাকাত ইকবাল আটক




চৌদ্দগ্রামে ডাকাতি করতে গিয়ে হাতেনাতে চিহ্নিত ডাকাত ইকবাল আটক

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৬ ২০১৮, ১৮:০০ | 731 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতি করতে গিয়ে হাতেনাতে চিহ্নিত ডাকাত ইকবাল হোসেনকে আটক শেষে পুলিশের নিকট সোপর্দ করেছে জনতা। গতকাল মঙ্গলবার ভোররাতে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামে এ ঘটনা ঘটে। ইকবাল একই গ্রামের আলহাজ্ব মাধু মিয়া মজুমদারের ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক তিনটার দিকে ফেলনা গ্রামের ব্যবসায়ী মাওলানা জহিরুল ইসলাম জহিরের ঘরে চিহ্নিত ডাকাত ইকবাল সিঁদ কেটে প্রবেশ করে একটি মোবাইল সেট ও নগদ পাঁচ হাজার টাকা নিয়ে যায়। পরবর্তীতে পাশের ব্যবসায়ী শহিদুল ইসলামের ঘরে ঢুকে তার ব্যবহৃত মোটর সাইকেলটি চুরির উদ্দেশ্যে তাকে কুপিয়ে আহত করে। এসময় শহিদুলের স্ত্রী সাহসীকতার সাথে চিহ্নিত ডাকাত ইকবাল হোসেনকে আটক করে চিৎকার দিতে থাকে। আশ-পাশের লোকজন এসে তাৎক্ষনিক মাওলানা জহিরের মোবাইল সেটটি উদ্ধার করে। পরে তাকে থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। এরআগেও ইকবালকে পুলিশ বিভিন্ন চুরি-ডাকাতির ঘটনায় আটক করেছিল। জামিনে বেরিয়ে এসে সে আবারও চুরি-ডাকাতির সাথে জড়িয়ে পড়ে। দীর্ঘদিন পর তার আটকের খবরে এলাকার সাধারন মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার কর্তব্যরত অফিসার এসআই মনিরুজ্জামান চুরির ঘটনায় ইকবালকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET