জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের কোমাল্লা পশ্চিমপাড়া সূর্য তরুন ক্লাব কর্তৃক আয়োজিত দিবারাত্রী শর্ট ভাউন্ডারী এল.ই.ডি টিভি কাপ ক্রিকেট টূর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) রাতে এ উপলক্ষে স্থানীয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ঘোলপাশা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৯নং ওয়ার্ডের মেম্বার মোঃ বেলাল হোসেন সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মুন্সিরহাট ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন, পৌর যুবলীগ নেতা প্রবাসী মোঃ মামুন, মোঃ জহির। আবদুল কাদেরের পরিচালনায় অন্যানের মধ্য উপস্থিত ছিলেন, আয়োজক কমিটির সদস্য সায়েম, আনোয়ার, বশর, মেশকাত উদ্দিন নোমান ও স্বপন প্রমুখ।
Please follow and like us:









