১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • চৌদ্দগ্রামে ব্যাংকে জাল চেক ও জমা রশিদ দিয়ে ৫ লাখ ৮৩ হাজার টাকা আত্মসাত প্রতারক মহিলা আটক। একাউন্ট জব্দ




চৌদ্দগ্রামে ব্যাংকে জাল চেক ও জমা রশিদ দিয়ে ৫ লাখ ৮৩ হাজার টাকা আত্মসাত প্রতারক মহিলা আটক। একাউন্ট জব্দ

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৬ ২০১৮, ১৭:৫৬ | 736 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রাম ও তেরিপট্টি শাখা ইসলামী ব্যাংক থেকে জাল চেক এবং জমা রশিদ দিয়ে নিজের একাউন্টে পাঁচ লাখ ৮৩ হাজার টাকা স্থানান্তর করেছে সাকিনা বেগম(২১) নামের এক প্রতারক। গতকাল মঙ্গলবার তার বিরুদ্ধে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এরআগে সোমবার চৌদ্দগ্রাম বাজারস্থ ইসলামী ব্যাংক থেকে তাকে আটক করা হয়েছে। সাকিনা জামালপুর জেলার ইসলামপুর থানার পশ্চিম বামনা গ্রামের দুলাল শেখের মেয়ে। সে দীর্ঘদিন ধরে একইভাবে প্রতারণা করে আসছিল।
জানা গেছে, গত ১৫ অক্টোবর সোমবার দুপুরে সাকিনা বেগম ইসলামী ব্যাংক চৌদ্দগ্রাম শাখায় এসে ইসলামী ব্যাংক লক্ষীপুরের রায়পুর শাখার জনৈক শফিকুল ইসলাম স্বাক্ষরিত ২ লাখ ৯০ হাজার টাকার একটি চেক প্রদান করে। অনুকুলে সাকিনার ব্যক্তিগত একাউন্টে ইসলামী ব্যাংক গাজীপুর শাখায় জমা দেয়ার জন্য রশিদ প্রদান করে। ব্যাংক থেকে শফিকুল ইসলামের মোবাইল নাম্বারে কল করলে সেটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে চেকে দেয়া নাম্বারে কল করলে জণৈক ব্যক্তি নিজেকে শফিকুল ইসলাম ও স্বাক্ষরটি নিজের বলে দাবি করে। এতে আশ্বস্ত হয়ে ব্যাংক থেকে প্রতারক সাকিনার ব্যক্তিগত একাউন্টে ২ লাখ ৯০ হাজার টাকার স্থানান্তর করা হয়। এরপর সে নিজের একাউন্ট থেকে ৫ লাখ টাকা উত্তোলন করতে চায়। নিরাপত্তার কথা বিবেচনা করে ব্যাংক কর্মকর্তারা ৫ লাখ টাকা উত্তোলন না করার পরামর্শ দেন। কিন্তু প্রয়োজনের কথা বিবেচনা করে সাকিনা ১ লাখ টাকা উত্তোলনের জন্য ব্যাংকের গাজীপুর শাখার একটি চেক দেয়। প্রতারক সাকিনার কথায় সন্দেহ হলে ইসলামী ব্যাংকের চৌদ্দগ্রাম শাখার অপারেশন অফিসার একেএম মাহবুব উল্যাহ তার ব্যাংক স্ট্যাটমেন্ট চেক করলে দেখতে পায় একইভাবে প্রতারণার মাধ্যমে তেরিপট্টি শাখা থেকে ২ লাখ ৯৩ হাজার টাকা নিজের একাউন্টে স্থানান্তর করিয়েছে। এ ঘটনায় আটককৃত প্রতারক সাকিনার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা করেছেন ইসলামী ব্যাংক চৌদ্দগ্রাম শাখার কর্মকর্তা মোহাম্মদ ইমরান হাসান।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার নাসির উদ্দিন জানান, ‘প্রতারক মহিলাকে আটক করা হয়েছে। তার সাথে আর কারা জড়িত তা তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে’।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET