২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে ‘ভুয়া ম্যাসেজ’ পাঠিয়ে বিকাশের টাকা লুট

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৪ ২০১৮, ১৯:০১ | 737 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে আরিফ নামে এক ব্যক্তির ব্যবহৃত বিকাশ নাম্বারে গতকাল বৃহস্পতিবার বিকেলে ভুয়া ম্যাসেজ পাঠিয়ে ৩৬২০ টাকা লুটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী আরিফ উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের নোয়াগ্রামের মৃত আবদুল হামিদের পুত্র।
আরিফ সাংবাদিকদের নিকট অভিযোগ করেন, বুধবার রাতে আরিফের ব্যবহৃত ০১৮১১৮৪৫০২৩ নাম্বারে ০১৮৪৬০৩০৮৫২ নাম্বার থেকে একটি কল আসে। তখন বলা হয়-‘বিকাশের কাজ চলছে। আপনার নাম্বারের বিকাশ একাউন্টটি কয়েক ঘন্টার জন্য বন্ধ হয়ে যাবে। এরপর বৃহস্পতিবার বিকেলে আবার ওই নাম্বার থেকে কল করে বলে- আপনার নাম্বারে ১ হাজার টাকা ও ৮’শ টাকা বিকাশে এসেছে। এরপর হুবহু বিকাশের ম্যাসেজের আদলে আরিফের মোবাইলে দুইটি ম্যাসেজ আসে। কিছুক্ষণ পর দেখা যায়-আরিফের বিকাশ থেকে ০১৮৫৭১৮২৭৬৬ নাম্বারে ৩৬২০ টাকা সেন্ড হয়েছে। একটি ফিরতি ম্যাসেজের মাধ্যমে তা আরিফকে জানানো হয়। এভাবে গত কয়েক মাসে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।
এ ব্যাপারে সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারক চক্রের সদস্যের ০১৮৪৬০৩০৮৫২ নাম্বারে বৃহস্পতিবার সন্ধ্যা ৬.২৬টায় কল করলে উল্টো তার বিকাশ এজেন্ট নাম্বারে কেন কল করা হয়েছে জানতে চায়। পরে তার পরিচয় দিতে বললে সে নাম না বলে ঢাকার মহাখালী স্বাধীনতা টাওয়ার বলে কল কেটে দেয়। পরবর্তীতে কয়েকবার কল করলে সে রিসিভ করেনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET