১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ১০ ২০১৮, ১৮:৫৬ | 924 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:- কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল বুধবার সকালে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এয়াকুব আলী সবুজ(২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার শ্রীপুর ইউনিয়নের ভিতরচর গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং ছুফুয়া এলাকার আমির শাটস্র্ গার্মেন্টসের কর্মচারি।
নিহতের চাচাতো ভাই খোরশেদ আলম জানান, সবুজ বুধবার সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে মোটর সাইকেল নিয়ে বের হয়। পথিমধ্যে নালঘর রাস্তার মাথা সংলগ্ন ইটভাটার সামনে একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি হলে সবুজের মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে লাগে। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার শেষে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে আমির শার্টসের এডমিন ম্যানেজার একরামুল হক জানান, ‘সড়ক দুর্ঘটনায় সবুজের মৃত্যুর খবর পেয়েছি। সে প্রতিষ্ঠানের কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে কর্মরত ছিল’।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET