১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • নাগরিক দূর্ভোগ
  • ছাগলনাইয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় অতিরিক্ত লোডশেডিং নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ




ছাগলনাইয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় অতিরিক্ত লোডশেডিং নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : মে ৩১ ২০২৩, ২৩:২১ | 1158 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিদ্যুৎ সংকট জাতীয় সমস্যা হলেও ফেনীর সীমান্তবর্তী উপজেলা ছাগলনাইয়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পরিবর্তে অনেকটা নিরবচ্ছিন্ন লোডশেডিং দুর্ভোগে জনজীবনে চরম ভোগান্তির দেখা দিয়েছে। ফেনীর সকল উপজেলার চেয়ে এ সমস্যা ছাগলনাইয়ায় তুলনামূলক বেশি বলে অভিযোগ উঠেছে। টানা দুই থেকে তিন ঘন্টা লোডশেডিংয়ের পর ৩০ মিনিট বিদ্যুৎ সরবরাহের পর পুনরায় দীর্ঘ সময়ের লোডশেডিংয়ের কবলে পড়ছে নাগরিকরা। টানা বিদ্যুৎ বিভ্রাটের ফলে শিশু ও বয়োবৃদ্ধ লোকজন নানাবিধ রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে। ব্যহত হচ্ছে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক কিংবা নিজস্ব পড়াশোনা। ছোট বড় সকল প্রকারের ব্যবসায়ীরা গুনছে লোকসান।
উপজেলা পরিষদ, হাসপাতাল  ও  থানা কমপ্লেক্স ছাড়া সকল প্রকার অফিসে বিদ্যুৎ সংকটে ব্যহত হচ্ছে সেবা। ঘনঘন লোডশেডিংয়ের ফলে রাতে ঘুমের সমস্যা সহ বিদ্যুৎ সংকটে সর্বস্তরের জনগণ নানামুখী সমস্যার মুখাপেক্ষী হচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।  গতকাল বুধবার (৩১ মে) ছাগলনাইয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তাগণ বিদ্যুৎ সংকট বিষয়ে অভিযোগ উত্থান করে গভীর উদ্বেগ প্রকাশ করেন। রাধানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মজুমদার তার বক্তব্যে ছাগলনাইয়া উপজেলাব্যাপী দৈনিক ২৪ ঘন্টা সময়ের মধ্যে ৪ ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেনা দাবি করে বলেন, বিদ্যুৎ সংকটে সরকারের সকল উন্নয়ন ম্লান হয়েযাচ্ছে। বিদ্যুৎ সংকট দ্রুত নিরসনের দাবি জানান তিনি। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ ছাগলনাইয়া জোনাল অফিসের ডিজিএম মোঃ জানে আলম তার বক্তব্যে বলেন,
বেশ কয়েক বছর যাবৎ স্কেটা নামক সফটওয়্যার জটিলতায় ছাগলনাইয়া উপজেলায় অতিরিক্ত বিদ্যুৎ সংকট ছিলো বর্তমানে এ সমস্যা কেটেছে।
 চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ না থাকায় গ্রাহকের সাময়িক ভোগান্তি হচ্ছে উল্লেখ্য করে তিনি বলেন, ফেনী অঞ্চলে পল্লী বিদ্যুতের গ্রাহক অনুযায়ী প্রতিদিন ১২০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও সরবরাহ রয়েছে মাত্র ৫০ মেগাওয়াট। ফলে লোডশেডিংয়ের কবল পড়ছে গ্রাহক। দ্রুত এ সমস্যা নিরসন হবে বলে আশ্বস্ত করেন ডিজিএম।
গতকাল বুধবার (৩১ মে) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। এসময় পৌর মেয়র এম মোস্তফা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফখরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ বুলবুল
সহ আইনশৃঙ্খলা কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET