বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টায় ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহেরর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। প্রধান অতিথির বক্তব্যে সোহেল চৌধুরী বলেন, বর্তমানে ছাগলনাইয়া উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। তবে গত ৮ ডিসেম্বর বিকেলে ছাগলনাইয়া উপজেলাধীন ১০ নং ঘোপাল ইউনিয়নের সমিতি বাজার এলাকায় আওয়ামীলীগের দুই পক্ষের কোন্দলকে কেন্দ্র করে সংঘর্ষে সিরাজুল ইসলাম (৩০) নামক এক প্রবাসী নিহত হওয়ার ঘটনাকে উদ্দেশ্য করে সোহেল চৌধুরী বলেন, এ ঘটনায় সিরাজ নামক একজন নিরীহ যুবক খুন হয়েছে। এ হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং হত্যার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। তবে, যারা এ হত্যার সাথে জড়িত নয় এমন ব্যক্তিরা যাতে হয়রানির স্বীকার না হয় সে দিকেও লক্ষ্য রাখতে হবে। নির্ধারীত ভাড়ার চেয়ে অধিক ভাড়া দিতে হচ্ছে এবং ভাড়া বেশী নিচ্ছেন কেনো এমন প্রশ্নের জবাবে সিএনজি চালকরা যাত্রীরের সাথে খারাপ আচরণ করছে এমন অভিযোগের প্রেক্ষিতে সভাপতির বক্তব্যে ইউএনও সাজিয়া তাহের বলেন, ছাগলনাইয়ায় আমরা লোকাল বাস সার্ভিস চালু করছি। বাস সার্ভিস চালু হলে আশা করছি এ সমস্যা আর থাকবেনা। তিনি বলেন, অধিক ভাড়া নিয়েছে এমন অভিযোগ পেলেই আমরা মোবাইল কোট পরিচালনার মাধ্যমে আইনগত ব্যসস্থা নিবো। তবে ছাগলনাইয়া-ফেনীর সিএনজি ভাড়া ২৭ টাকা নির্ধারণ করার পরও যেহেতু চালকরা ৩০ টাকা নিচ্ছে সে ক্ষেত্রে সিএনজি মালিক ও চালকদের সাথে আমরা কথা বলে ছাগলনাইয়া-ফেনীর সিএনজি ভাড়া পুনরায় ২৫ টাকা নির্ধারণ করে দিবো। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার তানিয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী সহ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।









