১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • ছাগলনাইয়ায় কফিল উদ্দিন মাহমুদ স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত




ছাগলনাইয়ায় কফিল উদ্দিন মাহমুদ স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

এম দেলোয়ার হোসেন, ছাগলনাইয়া,ফেনী করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৬ ২০১৯, ১২:০৯ | 1260 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

২০১৩ সালের ১১ আগস্ট বন্ধুদের সাথে আনন্দ ভাগাভাগি করতে মিরসরাই থানার মহামায়া লেকে আনন্দ ভ্রমনে গিয়ে লেকের পানিতে ডুবে জীবন বাতি নিবে গিয়েছিলো উত্তর পানুয়া আবদুর রহমান ভুইয়া বাড়ীর মোঃ শাহ জাহান ভুইয়ার একমাত্র সন্তান কফিল উদ্দিন মাহমুদের। সে ফেনী সরকারী কলেজের ইংরেজী বিভাগের অনার্স পড়ুয়া ছাত্র ছিলো। এছাড়াও সে এশিয়ান প্যাসিফিক ইউনিভার্সিটিতে বি এস সি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় ভর্তিরর সুযোগও পেয়েছিলো। মাত্র ২১ বছর বয়সে মহামায়া লেকে মৃত্যু বরণ করোছিলো মেধাবী ছাত্র কফিল উদ্দিন মাহমুদ। তার স্মৃতি ধরে রাখতেই ২০১৩ সালে “কফিল উদ্দিন মাহমুদ কল্যাণ ট্রাস্ট” প্রতিষ্ঠা কর হয়। কফিল উদ্দিন ট্রাস্টের পরিচালনায় এবং এ ট্রাস্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ হাবিবুর রহমান ভুইয়া বুলু’র পৃষ্ঠপোষকতায় ২০১৩ সাল থেকে উত্তর পানুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতি বছর কফিল উদ্দিন মাহমুদ স্মৃতি বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত উত্তর পানুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় কফিল উদ্দিন মাহমুদ স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০১৯ (৬ষ্ঠ আসর)। ১১ টি স্কুলের মোট ১১০ জন শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। ২য় শ্রেনীতে ২৪ জন, ৩য় শ্রেনীতে ২৬ জন, ৪র্থ শ্রেনীতে ৩১ জন ও ৫ম শ্রেনীর ৩০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এসময় পরীক্ষা পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন, কফিল উদ্দিন মাহমুদ স্মৃতি বৃত্তি পরীক্ষার আহবায়ক প্রভাষক শ্যামল মজুমদার, ইজ্জতপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শাহজাহান ভুইয়া, কেন্দ্র সচিব উত্তর পানুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিবি মরিয়ম, স্কুলের দাতা সদস্য মোঃ শাহ জাহান ভুইয়া, ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জাকের হোসেন, উত্তর পানুয়া সরকারী প্রাথমিক বিদযালয়ের সহকারী শিক্ষক পিযুষ কান্তি দেব নাথ, ইমন, ইয়াছিন প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET