ছাগলনাইয়া পৌর এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন একটি সংবাদ জানতে পেরে ২৬ ফেব্রুয়ারি রাত আড়াই টার সময় ছাগলনাইয়া থানার এসআই মোঃ আলমগীর হোসেন পুলিশের একটি টিম নিয়ে ছাগলনাইয়া পৌরসভাধীন পশ্চিম ছাগলনাইয়া আলাবক্স মজুমদার বাড়ী রাস্তার মাথায় গিয়ে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়া সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যদের মধ্যে অনেকে পালিয়ে যেতে সক্ষম হলেও এসআই আলমগী হোসেন তাৎক্ষণিক অভিযান চালিয়ে ২ ডাকাত সদস্যকে গ্রেপ্তারসহ ঘটনাস্থল থেকে ডাকাতি কাজে ব্যবহারিত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেন।
পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃত ২ ডাকাত সদস্যের মধ্যে একজনের বাড়ী পাশ্ববর্তী চট্রগ্রাম জেলার,জোরারগঞ্জ থানাধীন, দক্ষিণ অলিনগর গ্রামে।সে ওই গ্রামের মোঃ জয়নাল আবেদীনের পুত্র,মোঃদুলাল হোসেন (১৯) ও অপর জনের বাড়ী ছাগলনাইয়া থানাধীন ৮ নং রাঁধানগর ইউনিয়নস্থ উত্তর আধাঁর মানিক গ্রামে। সে ওই গ্রামের মোঃ বাহার মিয়ার পুত্র মোঃ জাহিদ হাসান ওরফে জাহিদ (২১)। এসময় পুলিশ ঘটনাস্থ থেকে ১ টি লোহার রড,২ টি কাঠের বাট যুক্ত লোহার তৈরী দা,১ টি লোহার তৈরী কোড়াবারি,১ টি নীল রংয়ের লোহার তৈরী তালা কাটার মেশিন উদ্ধার করেন।
ছাগলনাইয়া থানার ওসি গ্রেপ্তারকৃত ২ ডাকাত সদস্যের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক তাহাদের বিজ্ঞ আদালতে প্রেরন করার বিষয় সত্যতা নিশ্চিত করেছেন।
ছাগলনাইয়া থানা সূত্রে জানাযায়, আসামীদ্বয়ের বিরুদ্ধে ইতিপূর্বে চুরি, ডাকাতির প্রস্তুতি সহ একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।









