
নজরুল ইসলাম চৌধুরীঃ
বুধবার (১৭ অক্টোবর) রাতে ফেনীর পুলিশ সুপার (এসপি) এসএম জাহাঙ্গীর আলম সরকার ছাগলনাইয়া উপজেলার কেন্দ্রীয় পূজা মন্ডপ শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম মন্দিরে আয়োজিত দুর্গাপূজা পরিদর্শন করলেন। এসময় উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনীর পুলিশ সুপারের সহধর্মিনী মুনালিসা পারভীন সনি, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল উক্য সিং মারমা, সহকারী পুলিশ সুপার (সার্কেল) নিশান চাকমা, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএম মুর্শেদ পিপিএম, ফেনীর ওসি (ডিবি) রাশেদ খান চৌধুরী, মডেল থানার ওসি আবুল কালাম আজাদ, ছাগলনাইয়া উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার।

শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম পূজা মন্দিরের পূজা কমিটির সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন, পূজা কমিটির সভাপতি সুজিৎ কর্মকার, সাধারণ সম্পাদক সনজিত কান্তি শীল, সহ-সভাপতি মিহির কান্তি শীল, বাদল শর্মা, গবিন্দ সাহা, সহ-অর্থ সম্পাদক সুশেন চন্দ্র শীল, কার্যকরী সদস্য সমির শীল, সেপাল চন্দ্র নাথ প্রমুখ।










