৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ছাগলনাইয়ায় নানীর কোলে ৪ বছরের শিশুকে পিটিয়ে আহত

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জুলাই ০৩ ২০১৮, ১৮:৩১ | 1188 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 ছাগলনাইয়া প্রতিনিধি 

ছাগলনাইয়ায় নানীর কোলে ৪ বছরের শিশুকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুত্ব আহত করেছে সন্ত্রাসীরা। সন্ত্রাসী হামলায় নানী রাহেনা আক্তার (৫০) আহত ও শিশু আবিদ হোসেনের (৪) ঠোঁট কেটে ও একটি দাঁত বাঁকা হয়ে যায়। মুমুর্ষু অবস্থায় নানী ও নাতিকে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত শিশুটির কান্নায় হাসপাতালের পরিবেশ ভারি হয়ে উঠে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩ জুলাই) সকাল ৮ টায় উপজেলার উত্তর যশপুর গ্রামে।

এ ব্যাপারে শিশুটির নানা উত্তর যশপুর গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের পুত্র আবুল বশর বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ্য করে আরো অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা বিবরণ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, দীর্ঘদিন যাবত আবুল বশরগংদের সাথে তার একই গ্রামের মকবুল আহম্মদের পুত্র এলাকার চিহ্নিত মামলাবাজ হেলাল উদ্দিন (৪৭) গংদের সাথে চলাচলের রাস্তা নিয়ে বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছিল।

গত ১ জুলাই আবুল বশরের কন্যা ফেরদৌস আরা তার শিশু পুত্র আবিদ হোসেনকে সঙ্গে নিয়ে পিতার বাড়ীতে বেঁড়াতে আসে। ঘটনার দিন সকালে আবিদকে তার নানী রাহেনা আক্তার কোলে নিয়ে বশত ঘরের পাশে গেলে পূর্ব থেকে ঔতপেতে থাকা হেলাল উদ্দিনের নেতৃত্বে আবদুল হাই প্রকাশ লাতু মিয়ার পুত্র আবু বক্কর, মৃত হেঞ্জু মিয়ার পুত্র বাচ্ছু মিয়াসহ ৫-৬ জন সন্ত্রাসী লাঠী, লোহার রড়, দারালো দা ও চুরি নিয়ে এলোপাতাড়ি হামলা চালায় রাহেনা ও তার নাতী আবিদ হোসেনের উপর। রক্তাক্ত অবস্থায় এলাকাবাসী আহতদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে ভর্তি করে। ছাগলনাইয়া থানার ওসি (তদন্ত) সুদ্বীপ রায় পালশ জানান, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত পুর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এব্যাপারে মহামায়া ইউপি চেয়ারম্যান গরিব শাহ হোসেন বাদশা চৌধুরী বলেন, শিশুটি আহত হওয়ার ঘটনাটি আমি শুনেছি। তাৎক্ষনিক আমি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রয়োজনীয় চিকিৎসা করার জন্য অনুরোধ জানিয়েছি। এধরনের ঘটনা আধুনিক সভ্য জগতে দুঃখজনক।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET