নজরুল ইসলাম চৌধুরীঃ
ছাগলনাইয়ায় সন্ত্রাস-জঙ্গীবাদ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে আলমদের সাথে মতবিনিময় করেন ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার। সোমবার (১৭ সেপ্টেম্বর) সকালে ছাগলনাইয়া উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা ফাতেমা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, ছাগলনাইয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এমএম মুর্শেদ পিপিএম, ফেনী জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবদুল বারী, শরীফুল ইসলাম ভুইয়া।
ইসলামিক ফাউন্ডেশন ফেনী জেলা শাখার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় ইসলামিক ফাউন্ডেশন’র ফিল্ড সুপারভাইজার মনছুর আহম্মদ পাটোয়ারীর উপস্থাপনায় বক্তব্য রাখেন, ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ হোসাইন আহম্মদ ভুইয়া, নিজকুঞ্জরা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আবদুল হান্নান।
এসময় অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা জাসদের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, ছাগলনাইয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শেখ কামাল সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দ, মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কেন্দ্রের শিক্ষকবৃন্দ ও জাসদের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।









