১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ছাগলনাইয়া চক্ষু হাসপাতালের পথচলা শুরু

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৩ ২০১৮, ১৯:০৮ | 1248 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নজরুল ইসলাম চৌধুরীঃ

ছাগলনাইয়া উপজেলার মানুষের চক্ষু চিকিৎসা নিশ্চিত করার জন্য এই প্রথম ছাগলনাইয়া চক্ষু হাসপাতাল নামক চক্ষু হাসপাতালের পথচলা শুরু উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

রোববার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ছাগলনাইয়া ডাকবাংলা রোডস্থ পলাশ ভবনের দ্বিতীয় তলায় ছাগলনাইয়া চক্ষু হাসপাতাল মিলনায়তনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ছাগলনাইয়া চক্ষু হাসপাতালের চেয়ারম্যান হিউম্যান রাইট’স রিভিউ ছাগলনাইয়া শাখার সভাপতি এবিএম ওয়াজি উল্যাহ বশরের সভাপতিত্বে ও চক্ষু হাসপাতালের পরিচালক আফতাব উদ্দিন ফয়সাল’র উপস্থাপনায় বক্তব্য রাখেন, হিউম্যান রাইট’স রিভিউ ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক আজকের প্রতিক্রিয়া পত্রিকার প্রধান সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হোসাইন এরশাদ।

এসময় অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, হিউম্যান রাইট’স রিভিউ ছাগলনাইয়া শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম প্রমুখ। এতে দোয়া পরিচালনা করেন, ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার আরবী বিষয়ের প্রভাষক মাওঃ ইসমাইল হোসেন টুমচরী।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবিএম ওয়াজি উল্যাহ জানান, কুমিল্লা মেডিকেল কলেজ’র সহযোগী অধ্যাপক (চক্ষু) ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরী এখন থেকে প্রতি শুক্রবার ছাগলনাইয়া চক্ষু হাসপাতালে রোগী দেখবেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET