শনিবার (২৯ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় ছাগলনাইয়া (জমদ্দার বাজার) ব্যবসায়ী কমিটির আনন্দ ভ্রমণ ২০২০ এর র্যাফেল ড্র কমিটির নিজস্ব কার্যালয়ে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া (জমদ্দার বাজার) ব্যবসায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবু আহাম্মদ মজুমদার, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সহ সভাপতি মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক কাজী নুরুল আলম নিলু, অর্থ সম্পাদক এম দেলোয়ার হোসেন, ব্যবসায়ী আবুল খায়ের, সহিদ রানা, সহিদ উল্যাহ মজুমদার বলি, আবদুল হালিম, সুজিত কর্মকার, যতিন্দ্র সূত্রধর, আবদুল হান্নান ভুইয়া সোহেল, আলমগীর হোসেন, আতিক চৌধুরী, দ্বীন মোহাম্মদ মজুমদার মজনু সহ ব্যবসায়ী বৃন্দ।
লটারিতে প্রথম পুরস্কার ৩২ ইঞ্চি এলইডি টিভি বিজয়ী নির্বাচিত হয় ব্যবসায়ী আতিক চৌধুরী। মোট ২১ জন সৌভাগ্যবান ব্যক্তি লটারি মাধ্যমে বিভিন্ন পুরস্কার লাভ করেন।









