নজরুল ইসলাম চৌধুরীঃ
রোববার (৩০ সেপ্টেম্বর) ছাগলনাইয়া থানা পুলিশের অভিযানে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ এলাকার এক মাদক ব্যবসায়ী ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। থানা সূত্রে জানাগেছে, জোরারগঞ্জের উত্তর সোনাপাহাড় গ্রামের মৃত কাজল আহম্মদের ছেলে মাদক ব্যবসায়ী ইকবাল হোসেন মিলনকে (২৮) ভোর ৫ টার সময় ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ছাগলনাইয়ার দক্ষিণ কুহুমা এলাকা হইতে গ্রেফতার করা হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন, ছাগলনাইয়া থানার ওসি এমএম মুর্শেদ পিপিএম।
Please follow and like us:









