২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • স্মরণীয়-বরণীয়
  • ছাগলনাইয়া সরকারী হাসপাতালে নব নিয়োগপ্রাপ্ত এগারো স্বাস্থ্য কর্মকর্তাকে সংবর্ধনা প্রদান




ছাগলনাইয়া সরকারী হাসপাতালে নব নিয়োগপ্রাপ্ত এগারো স্বাস্থ্য কর্মকর্তাকে সংবর্ধনা প্রদান

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : ডিসেম্বর ১৪ ২০১৯, ১৫:৩৫ | 1468 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

৩৯ তম বি সি এস সম্পন্নকারী নব নিয়োগপ্রাপ্ত এগারো জন স্বাস্থ্য কর্মকর্তা ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মে যোগদান করেছেন। শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ১২ ঘটিকার সময় ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে নব নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শিহাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা বিএমএ সভাপতি প্রফেসর ডাঃ সাহেদুল ইসলাম কাওসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের, পৌর মেয়র এম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী। এসময় নব নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করেন অতিথিবৃন্দ। মধ্যম শিলুয়া কমিউনিটি ক্লিনিকের সি এইচ সি পি কাজী সুলতানুল আরেফিন কুমারের সঞ্চালনায় অনুষ্ঠানে হাসপালের স্বাস্থ্য কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET