১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করে জাতীয় নির্বাচনে কাজ করতে হবে: নানক




জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করে জাতীয় নির্বাচনে কাজ করতে হবে: নানক

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৯ ২০১৮, ১৯:১০ | 735 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাজিম হাসান,রাজশাহী থেকে:
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন,রাজশাহীর জনসভা জনসমুদ্রে পরিনত হয়েছে। আজ রাজশাহীর মাটি আওয়ামী লীগের ঘাটিতে পরিণত এর মধ্যে দিয়ে জনগণের সঙ্গে সম্পৃক্ততা ও সম্পর্ক তৈরি করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাজ করে যেতে হবে। গতকাল ঙ্গলবার রাজশাহী মহানগর আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত ১৪ দলের সমাবশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে দেশের একটি কু-চক্রীদল উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে। যারা দেশের স্বাধীনতাকে মানতে চায় না, উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায় এই দেশে তাদের বিচার হবেই। এই উন্নয়নের গণজোয়াড় অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগকে জয়ী করতে হবে। শেখ হাসিনার সুদূর প্রসারী হাতকে শক্ত করতে হবে। তিনি বলেন, আগামিকাল যে রায় হবে সেখানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ফাসি দেখতে চায় এই রাজশাহীর অগণিত মানুষ। রাজশাহী মহানগর আওয়ামীলীগের সভাপতি ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাম্যবাদী দলের সভাপতি কমরেড দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, তরিতক ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজ ভাণ্ডারী, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা.শাহাদত হোসেন, জাসদ এর স্থায়ী কমিটির সদস্য একেএম রেজাউল করিম তানসেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET