১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • ঝিনাইদহের শৈলকুপায় নৌকার পক্ষে ভোট চাইলেন কেন্দ্রীয় কৃষকলীগ নেতা নজরুল ইসলাম দুলাল বিশ্বাস




ঝিনাইদহের শৈলকুপায় নৌকার পক্ষে ভোট চাইলেন কেন্দ্রীয় কৃষকলীগ নেতা নজরুল ইসলাম দুলাল বিশ্বাস

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৬ ২০১৮, ১৭:২৯ | 758 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাব্বির হোসেন, ঝিনাইদহ :
ঝিনাইদহে একাদশ জাতীয় সংসদ নির্বাচন জমে উঠেছে । ঝিনাইদহ-১ আসনে আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন । নানা কর্মসুচী নিয়ে ভোটারদের সর্মথন পাওয়ার চেষ্টা করে যাচ্ছেন তারা । জেলার শৈলকুপা উপজেলার ১৪ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে আসনটি গঠিত । আসছে জাতীয় সংসদ নির্বাচনে চরম দ্বন্দ্ব সংঘাত পুর্ণ এ আসনের নবীন ভোটারেরা একজন সৎ যোগ্য মানুষের সন্ধান করছেন । সরকার দলীয় মনোনয়ন পেতে যারা মরিয়া হয়ে উঠেছেন তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ কৃষকলীগের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল বিশ্বাস ।
আজ শনিবার গণতন্ত্র ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকার পক্ষে ভোট চাওয়ার মধ্য দিয়ে সম্ভাব্য প্রাথী হিসেবে অনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি । সকাল ১১ টার দিকে ঝিনাইদহ জেলা শহরের মেইন বাসস্ট্যান্ড থেকে কয়েক হাজার মটর সাইকেল, জীপ ,মাইক্রোবাস, ট্রাক নিয়ে মটর শোভাযাত্রাসহ জেলা শহরের গুরুত্বপুর্ন সড়ক ঘুরে শৈলকুপা উপজেলার ভাটাই বাজার ,গাড়াগঞ্জবাজার, শেখপাড়া, চড়িয়ার বিল, কাঁচেরকোল , ওমেদপুর, উপজেলা শহরের মুজিবচত্তর সহ বিভিন্ন স্থানে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি । দিন ব্যাপী তাক লাগানো এসব পথ সভায় সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন নজরুল ইসলাম দুলাল বিশ্বাস । তিনি ঝিনাইদহ-১ আসন ( শৈলকুপা ) আওয়ামীলীগের মনোনয় প্রত্যাশা করে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন এবং আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন । শৈলকুপা উপজেলায় সামাজিক অধিপত্য বিস্তার করা নিয়ে গ্রামে গ্রামে সংঘাত বন্ধে কার্যকরী ভুমিকা নেবেন বলেও পথসভায় উপস্থিত হাজারো জনতার কাছে ওয়াদা করেন তিনি । বেকারদের কর্ম সংস্থানের মাধ্যমে সমাজ থেকে মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস নির্মুল করা সহ সরকারের উন্নয়ন কর্মকান্ডে চলমান অনিয়ম দুর করে শান্তিপুর্ন সমাজ ব্যবস্থা গড়ে তোলার কথা বলেন। নদ নদী খাল বিল খনন করে মাছ সম্পাদ বৃদ্ধির জন্য কাজ করার অঙ্গিকারও করে তিনি । পথ সভা গুলোতে উপস্থিত জনতার উদ্দেশ্যে আরো বলেন দলের নিবেদিত ত্যাগী নেতা কর্মিদের সঠিক মুল্যায়ন করা হবে । পথ সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক, আসাদুজ্জামান আসাদ , জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা, জেলা কৃষকলীগের সভাপতি সাজেদুর রহমান সোম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম , শৈলকুপা উপজেলা কৃষকলীগ সভাপতি জাহিদুন্নবী কালু, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ এ্যাড, আজাদ, সহ স্থানীয় নেতৃবৃন্দ । তারা বলেন কয়েকবছর ধরে উপজেলার বিভিন্ন গ্রামে নিজস্ব অর্থে স্কুল কলেজ মাদ্রাসা রাস্তা ঘাটের উন্নয়নসহ সামাজিক হানাহানী বন্ধে নজরুল ইসলাম কাজ করে যাচ্ছেন । বিশেষ করে শৈলকুপা শহরে প্রতিবন্ধিদের জন্য একটি আধুনিক বিদ্যালয় গড়ে তুলে সকল মহলের দৃষ্টি কেড়েছেন তিনি । তাকে ঘিরে নৌকামার্কার পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে বলে দাবী করেন তারা । জনসংযোগ ও সাধারন মানুষের মাঝে লিফলেট বিতরণের সময় দলীয় কয়েক হাজার নেতা কর্মি মটর সাইকেল, মাইক্রোবাস, ট্রাকে চড়ে নেচে গেয়ে অংশ নেন । বিকেলে স্থানীয় হাটফাজিলপুর বাজারে অনুষ্ঠিত হয় দলীয় জনসভা । সেখানে বক্তব্য রাখেন নজরুল ইসলামসহ জেলা ও শৈলকুপা উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET