৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • ঝিনাইদহে কৃষক লীগের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত




ঝিনাইদহে কৃষক লীগের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ২২ ২০১৮, ০০:১৩ | 738 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ ইব্রাহিম হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ ঝিনাইদহে ব্যাপক উৎসবমুখোর পরিবেশে বাংলাদেশ কৃষক লীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দেশের কৃষির উন্নয়ন ও কৃষকের স্বার্থ রক্ষার জন্য স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকালীন থেকে কৃষকদের সংগঠিত করা, তাদের দাবি আদায় ও দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ কৃষক লীগ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২১ এপ্রিল ২০১৮ রোজ শনিবার দুপুর ১২টায় ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে বাংলাদেশ কৃষক লীগের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

ঝিনাইদহ জেলা কৃষক লীগের সভাপতি সাজেদুল ইসলাম সোমের সভাপতিত্বে এ সভার উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন মোল্লা।আলোচনা সভায় প্রধান অতিথী ছিলেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এম.পি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য পারভীন জামান কল্পনা, বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাড. খোন্দকার শামসুল হক রেজা, সাংগঠনিক সম্পাদক আতিকুল হক আতিক, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল হাই এম.পি, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ, ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদর উপজেলা জেলা ছাত্র লীগের সভাপতি শাকিল আহমেদ’সহ প্রমুখ।

আলোচনা সভায় কৃষকলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহব্বান জানান এবং দল কে সাংগঠনিক ভাবে আরো শক্তিশালী করার জন্য নেতা-কর্মীদের প্রতি পরামর্শ দেন।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলার ৬ উপজেলা থেকে শতশত নেতাকর্মী উপস্থিত হয়। পরে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET