৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • ঝিনাইদহে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট জেলা পর্যায়ের খেলার উদ্বোধন




ঝিনাইদহে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট জেলা পর্যায়ের খেলার উদ্বোধন

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৯ ২০১৮, ১৩:১২ | 732 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ থেকেঃ
ঝিনাইদহে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলার পর্যায়ের খেলা। মঙ্গলবার সকালে শহরের বীরশ্রেষ্ট হামিদুর রহমান স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সদর থানার ওসি এমদাদুল হক শেখ, জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জীবন কুমার বিশ্বাস, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. বিকাশ কুমার ঘোষসহ ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে সদর-কোটচাঁদপুর, কালীগঞ্জ-হরিণাকুন্ডু এবং মহেশপুর ও শৈলকুপা উপজেলা একাদশ মুখোমুখি হয়। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মঙ্গলবার থেকে শুরু হওয়া এ আসর চলবে আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত। এতে ৬টি উপজেলা ও পৌরসভা ফুটবল একাদশ অংশ নিবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET