২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • টমটমে ওড়না পেঁচিয়ে কক্সবাজার শহরে এক স্কুল ছাত্রীর মৃত্যু




টমটমে ওড়না পেঁচিয়ে কক্সবাজার শহরে এক স্কুল ছাত্রীর মৃত্যু

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৯ ২০১৮, ১৮:৩২ | 769 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

হালিম মোঃ জয়, কক্সবাজার :
কক্সবাজার শহরের ২ নং ওয়ার্ড উত্তর নুনিয়ারছড়ায় টমটমে ওড়না পেচিয়ে এক স্কুল ছাত্রীর করুণ মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে।
নিহতের নাম নুসাইবা হোসেন নিরু।
সে স্থানীয় হাজি হাছন আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী এবং ওই এলাকার মুহাম্মদ হোসেন ধলুর মেয়ে।
নিহতের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে রয়েছে।
মরদেহ হাসপাতালে নিয়ে আসা মুহাম্মদ গিয়াস উদ্দিন নামের স্থানীয় এক ব্যক্তি জানান, উত্তর নুনিয়ারছড়া বাজারের বরফমিলের সামনে লোকজন জড়ো হয়েছে গিয়ে দেখেন সেখানে একটি টমটমের সিটে গলায় ওড়না পেচানো এক ছাত্রী পড়ে আছে। সিটে বই-খাতাও দেখা যায়। দ্রুত সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যুর বিষয় নিশ্চিত করেন।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগে গিয়ে দেখা গেছে, হতভাগা স্কুল ছাত্রীর মরদেহের পাশে বারবার কান্নায় মূর্ছা যাচ্ছে মা আসমা আকতার। সাথে নুসাইবার একমাত্র জমজ ভাই হোসাইন আহমদ অভি এবং খালা নাসিমা আকতারও রয়েছে। দর্শণার্থীরা মর্মান্তিক ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করেছে।
খালা নাসিমা আকতার জানান, প্রতিদিনের মতো নুসাইবা সকাল ৭টায় স্কুলের প্রধান শিক্ষক আবদুল অদুদের বাসায় কোচিং করতে যায়। কোচিং শেষে টমটমে করে বাসায় ফেরার পথে করুণ ঘটনার শিকার হয়।
জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোহাম্মদ শাহীন আবদুর রহমান চৌধুরী জানান, হাসপাতালের আনার আগেই তার মৃত্যু হয়। মরদেহ হাসপাতালে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনের কাছে হস্তান্তর করা হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET