১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • টাঙ্গাইলে কাভার্ডভ্যানে মাইক্রোর ধাক্কা, স্বামী-স্ত্রীসহ নিহত ৩




টাঙ্গাইলে কাভার্ডভ্যানে মাইক্রোর ধাক্কা, স্বামী-স্ত্রীসহ নিহত ৩

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : ডিসেম্বর ০৬ ২০১৯, ১১:১১ | 867 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাসে থাকা স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

শুক্রবার সকালে সেতুর পূর্বপাড়ের টোলপ্লাজার ২০০ গজ আগে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিরাজগঞ্জ সদরের সাহেদ নগর বেপাড়ি পাড়ার কামাল উদ্দিনের ছেলে আব্দুল করিম সরকার, আব্দুল করিম সরকারের স্ত্রী মাতোয়ারা সরকার, মো. সেলিমের স্ত্রী কানিজ ফাতেমা।

আহতরা হলেন- সিরাজগঞ্জ সদরের সাহেদ নগর বেপাড়ি পাড়ার রস্তম আলী সরকারের ছেলে মো. সেলিম, তার মেয়ে সামি, ইমদাদুল হক, রুস্তম আলী সরকারের মেয়ে রুনা, গোলাম মোস্তফার মেয়ে মেঘলা।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি কাজী আয়ুবুর রহমান জানান, সিরাজগঞ্জ থেকে আসা একটি মাইক্রোবাস আহম্মেদ পার্সেল সার্ভিসের একটি কাভার্ডভ্যানের পিছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসে থাকা একই পরিবারের তিনজন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরো পাঁচ মাইক্রোবাস যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিবিএ গাড়িযোগে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, ক্ষতিগ্রস্ত মাইক্রোবাস, কাভার্ডভ্যান ও তিনটি মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মাইক্রোবাস চালক পলাতক রয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET