১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • টুপি-পাঞ্জাবী গায়ে দিলে জঙ্গীবাদী হয়না: ওসি এমএম মুর্শেদ পিপিএম




টুপি-পাঞ্জাবী গায়ে দিলে জঙ্গীবাদী হয়না: ওসি এমএম মুর্শেদ পিপিএম

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৭ ২০১৮, ১২:২৫ | 842 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

নজরুল ইসলাম চৌধুরীঃ

ছাগলনাইয়ায় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সন্ত্রাস-জঙ্গীবাদ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে আলমদের সাথে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে ছাগলনাইয়া থানার ওসি এমএম মুর্শেদ পিপিএম বলেন, টুপি-পাঞ্জাবী গায়ে দিলে আর মুখে দাড়ি রাখলে জঙ্গীবাদী হয়না। ইসলামের প্রতি অতি উৎসাহী এক শ্রেনীর ছেলেরা জঙ্গীবাদের সাথে জড়িত হয়। তিনি বলেন, আমি ছাগলনাইয়া থানায় আসার পর থেকে কোনো মাদ্রাসা ছাত্রকে মাদকসেবী হিসেবে গ্রেফতার হতে দেখিনি। তিনি আলেমদের বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন ইসলামের প্রচার ও প্রসারের জন্য।

সোমবার (১৭ সেপ্টেম্বর) সকালে ছাগলনাইয়া উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা ফাতেমা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, ছাগলনাইয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এমএম মুর্শেদ পিপিএম, ফেনী জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবদুল বারী, শরীফুল ইসলাম ভুইয়া।

ইসলামিক ফাউন্ডেশন ফেনী জেলা শাখার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় ইসলামিক ফাউন্ডেশন’র ফিল্ড সুপারভাইজার মনছুর আহম্মদ পাটোয়ারীর উপস্থাপনায় বক্তব্য রাখেন, ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ হোসাইন আহম্মদ ভুইয়া, নিজকুঞ্জরা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আবদুল হান্নান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET