২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত; আহত মা




ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত; আহত মা

এন্টুনী ডেভিড নীল, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২১ ২০১৯, ২৩:৪২ | 923 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন ঢোলারহাট নামক এলাকায় দুই মটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে রিংকি নামে এক ৩ বছরের শিশুর অকাল মৃত্যু হয়েছে।

এ ঘটনায় শিশুরটির মা গুরুতর আহত হয়েছে। দূর্ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার বিকাল ৪ টার দিকে। নিহত রিংকি (৩) রুহিয়া থানাধীন আখানগর ইউনিয়নের দেলুয়া পাড়া গ্রামের সঞ্চয় চন্দ্রের মেয়ে।

জানা যায়, নিহত শিশু তার বাবা মায়ের সাথে ঢোলারহাট থেকে রুহিয়া হয়ে মটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলো। দুর্ঘটনার অপর মটরসাইকেলটির পরিচয় নিশ্চিত করা যায়নি।

রুহিয়া থানার ওসি চিত্তরঞ্জন জানান, গতকাল ঢোলারহাট থেকে বাড়ি ফেরার সময় মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মটর সাইকেলে থাকা শিশু ও তার মা গুরুতর আহত হয়।

সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৩ টার দিকে সেখানে কত্যর্বরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষনা করে।

শিশুটির মা স্বস্তিকা রানী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এদিকে শিশুর এই অকাল মৃত্যুতে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET