৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ঠাকুরগাঁওয়ে নতুন এসপি মনিরুজ্জামানের যোগদান

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৪ ২০১৮, ২০:০৪ | 774 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রফিকুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও সংবাদদাতাঃ-   ঢাকা এসবি (স্পেশাল ব্রাঞ্চ) শাখা থেকে আগত মোঃ মনিরুজ্জামানের হাতে ঠাকুরগাঁও পুলিশ সুপারের দায়িত্ব হস্তান্তর করলেন বিদায়ী এসপি ফরহাত আহমেদ।

১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যালয়ে এ দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর সম্পন্ন হয়।

এর আগে গত ৯ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনের আদেশ অনুযায়ী ঠাকুরগাঁয়ের পুলিশ সুপার ফরহাত আহমেদকে ঢাকা এসবি (স্পেশাল ব্রাঞ্চ) শাখায় এবং ঢাকা এসবি (স্পেশাল ব্রাঞ্চ) শাখা থেকে এসপি মোঃ মনিরুজ্জামানকে ঠাকুরগাঁও পুলিশ সুপার হিসেবে বদলী করা হয়।

ঠাকুরগাঁও জেলার ২৫ তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণকালে মোঃ মনিরুজ্জামান শান্তির জনপদ ঠাকুরগাঁয়ের আইন-শৃঙ্খলা রক্ষার্থে জেলাবাসির সার্বিক সহযোগিতা কামনা করেন।

অপরদিকে বিদায়ী পুলিশ সুপার ফরহাত আহমেদ তাঁর দায়িত্বকাল সুষ্ঠ ও শান্তিপুর্ণভাবে শেষ করতে পেরে ঠাকুরগাঁও বাসিকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET