২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ঠাকুরগাঁওয়ে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

এন্টুনী ডেভিড নীল, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২০ ২০১৯, ১২:৩১ | 895 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নিখোঁজের ৪দিন পরে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সুমনা হক (৯) বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রিয়াজ আহম্মেদ কানন(১৩) বছরের আরেক শিশুকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে শহরের গোয়ালপাড়া এলাকায় ইয়াসিন হাবিব কাননের বাসার একটি রুম থেকে মাটি খুঁড়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান।

উদ্ধারকৃত সুমনা হক শহরের গোয়ালপাড়া এলাকার জুয়েলের মেয়ে ও সে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী ছিলো। অপরদিকে আটককৃত রিয়াজ আহম্মেদ একই এলাকার ইয়াসিন হাবীব কাননের ছেলে ও সে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র।

পুলিশ জানায়, ১৬ ডিসেম্বর নিজ এলাকা থেকে নিখোঁজ হয় সুমনা নামের এই শিশুটি। পরে তার বাবা থানায় একটি নিখোঁজ ডিটি করা হয়। এরপর মেয়ের পরিবারের সাথে কথা বলা হলে তারা যানান পাশের বাসায় খেলতে যায় শিশুটি। তারপর থেকেই তাকে খুজে পাওয়া যায়নি। তারপর থেকেই এই এলাকার ইয়াসিন হাবীব কাননের বাসায় নজরদারি শুরু করা হয়। অবশেষে ইয়াসিন আলীর ছেলে রিয়াজকে সন্ধেও হলে বৃহস্পতিবার রাতে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় তাকে। পরে তাকে জিজ্ঞাবাদের মাধ্যমে হত্যার বিষয়টি স্বীকার করে সে। এরপর তথ্য মতে তার বাসার একটি রুমের ভিতরে মাটি খুঁড়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় মামলার প্রস্তুতী চলছে বলেও জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান। তবে কি কারনে এই হত্যা করা হয়েছে তা এখনো সঠিক বলা যাচ্ছেনা। ময়না তদন্ত করার পরে যানা যাবে।

অপরদিকে হত্যকারী ছেলেটির দ্রুত কঠোর শাস্তির দাবী করেছেন নিহত শিশু সুমনার পরিবার সহ এলাকাবাসীরা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET